ভালোবাসার কবিতা | অপেক্ষার কবিতা | "তুমি আসবে"
তুমি আসবে
উর্মি মৃধা
আমি জানি তুমি আসবে,
পূর্ণিমার চাঁদ হয়ে
পূর্ণিমার চাঁদ হয়ে
আমায় জোসনা দিতে।
আমি জানি তুমি আসবে,
ভোরের কুয়াশা হয়ে
আমায় সিক্ত করতে।
আমি জানি তুমি আসবে,
বিকেলের রংধনু হয়ে
আমায় রঙিন সাজে সাজাতে।
আমি জানি তুমি আসবে,
শীতের চাদর হয়ে
আমায় উষ্ণতা দিতে।
আমি জানি তুমি আসবে,
শরতের কাশফুল হয়ে
আমার হৃদয় দোলাতে।
আমি জানি তুমি আসবে,
বৃষ্টির টুপটাপ শব্দে
আমায় উদাসিনী করতে।
আমি জানি তুমি আসবে,
বসন্তের সুবাস হয়ে
আমায় সুবাস দিতে।
আমি জানি তুমি আসবে,
অনেক ভালোবাসা নিয়ে
আমায় ভালোবাসতে।
=========================================
Check us out, Follow us, & Like us over at:
Subscribe my channel: https://bit.ly/2kFnKOb
Contributor: https://shmilon.com
=========================================


0 Comments