কাতার বিশ্বকাপে বাংলাদেশী নারী চিকিৎসকের চমক

এই মেয়েটিকে কেউ চেনেন? সম্ভবত না! চেনার কথাও না!

পেশায় চিকিৎসক এই মেয়েটির বাড়ী চট্টগ্রাম।


তার আগে চলুন একটা গল্প বলি:

পুরো বিশ্ব মেতে আছে কাতার বিশ্বকাপে। মরুভুমির দেশে বিশ্ব ফুটবলের আয়োজন এক বিস্ময়।
সেই বিস্ময়কর চমকের মধ্যে কাতারে সবচেয়ে বিস্ময়কর হচ্ছে স্টেডিয়াম 974।
৯৭৪ টি শিপিং কন্টেইনার দিয়ে বানানো বিশ্বকাপের প্রথম এবং একমাত্র অস্থায়ী স্টেডিয়াম। 

আর্কিটেকচারাল ডিজাইনের কারনে কৃত্রিমভাবে তাপ নিয়ন্ত্রনেরও প্রয়োজন নেই স্টেডিয়ামটিতে। দর্শক ধারনক্ষমতা ৪০,০০০. 

এবারের বিশ্বকাপের ৭টি ম্যাচ হবে এই স্টেডিয়ামে। 

বিশ্ব ফুটবলের এত বিশাল মিলনমেলায় ম্যাচ চলাকালীন সময়ে প্রধান চিকিৎসকের দায়িত্ব পালন করবেন বাংলাদেশী এই নারী চিকিৎসক। 

ডা: আয়েশা পারভীন। 

শুধু তাই নয় ২০২১ সালের শেষের দিকে আরব কাপের দ্বায়িত্বরত প্রধান চিকিৎসকও ছিলেন ডা: আয়েশা পারভীন। 

২০২২ এর কাতার বিশ্বকাপে ফুটবল দল নয়,  বরং লাল সবুজের পতাকাকে প্রতিনিধত্ব করা ডা: আয়েশাকে আমরা চিনি না।

কিন্তু বিশ্বকাপ চলার সময় ফিফা থেকে শুরু করে প্রতিটা খোলোয়াড় আর কোচকেউ কিন্তু চিনে রাখতে হয়।

ডা: মুস্তাফিজ , টরোন্ট , কানাডা। 
৭/১২/২০২২



ব্রাজিল-দক্ষিণ কোরিয়া ম্যাচের পর ভেঙে ফেলা হবে স্টেডিয়াম ৯৭৪. 

স্টেডিয়াম ৯৭৪ প্রথমে নেপালকে গিফট করার কথা থাকলেও পরবর্তীতে কাতার সিদ্ধান্ত নেয় যেকোন মুসলিম দেশকে এটা গিফট করবে। 
বাংলাদেশ এটার জন্য আবেদন করেছে, শোনা যাচ্ছে কাতারও এতে সাড়া দিয়েছে।
এটি ৯৭৪টি কন্টিনার দিয়ে তৈরি তাই এর নাম স্টেডিয়াম 974.

সোর্সঃ একাত্তর টিভি। 


=========================================
Check us out, Follow us, & Like us over at:
Subscribe my channel: https://bit.ly/2Q6AoB2
Contributor: https://shmilon.com
=========================================

Post a Comment

0 Comments