বিভিন্ন প্রয়োজনে আমাদের মার্কেটে যেতে হয়। কিন্তু গিয়ে যদি দেখা যায় মার্কেট বন্ধ তাহলে মেজাজটাই খারাপ হয়ে যায়। আর তাই যে মার্কেটে যাচ্ছেন সেটা খোলা নাকি বন্ধ তা জেনে যাওয়াই ভালো।
সপ্তাহের একেক দিন রাজধানীর একেক এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে।
শুক্রবার (৯ইং ডিসেম্বর) সরকারি ছুটির দিন রাজধানীর যেসব এলাকার মার্কেট, দোকান ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে।
বন্ধ থাকবে যেসব শপিং সেন্টার:
ইসলামপুর কাপড়ের দোকান, আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, চকবাজার, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, ফুলবাড়িয়া মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, বাবুবাজার, নয়াবাজার, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শরিফ ম্যানশন, সান্দ্রা সুপার মার্কেট।
যেসব এলাকার দোকানপাট বন্ধ:
ওয়ারী, বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপার, আহসান মঞ্জিল, লালবাগ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চানখাঁরপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, সদরঘাট, তাঁতীবাজার।
যেসব দর্শনীয় স্থান বন্ধঃ
সামরিক জাদুঘর:
এটি বিজয় সরণিতে অবস্থিত। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ।জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও
বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে। শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ৫ টাকা। এ ছাড়া শনি ও রবিবার সন্ধ্যা ৬টা থেকে ১০ টাকার টিকিটের বিনিময়ে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করা যায়।
শিশু একাডেমি জাদুঘর
শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।
=========================================
Check us out, Follow us, & Like us over at:Subscribe my channel: https://bit.ly/2kFnKOb
Website:https://urmiscreativity.blogspot.com/...Facebook:https://www.facebook.com/Urmis-creati...
Contributor: https://shmilon.com
=========================================


0 Comments