আজকের তারিখ ও নামাজের নিষিদ্ধ সময় | নামাজের নিষিদ্ধ সময়ের হাদীস

আজকের তারিখ ও নামাজের নিষিদ্ধ সময়

আজ মঙ্গলবার,
০৯ আগস্ট ২০২২ইং
১০ মহররম ১৪৪৪ হিজরি।
২৫ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ। 
সম্ভাব্য নামাজের নিষিদ্ধ সময়- 
   ⏱️05:30 am - 05:45 am
   ⏱️11:49 am - 12:03 pm
   ⏱️06:22 pm - 06:36 pm

হাদিসে আছে,
তিন সময়ে নামাজ পড়া নিষেধঃ 
১. সূর্য যখন উদিত হতে থাকে এবং যতক্ষণ না তার হলুদ রং ভালোভাবে চলে যায় ও ভালোভাবে আলো ছড়িয়ে পড়ে।
২. ঠিক দ্বিপ্রহরের সময়, যতক্ষণ না সেটা পশ্চিম আকাশে ঢলে পড়ে।
৩. সূর্য হলুদ বর্ণ ধারণ করার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত।
সাহাবী উকবা বিন আমের জুহানি (রা) বলেন,
"তিনটি সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ পড়তে ও মৃতের দাফন করতে নিষেধ করেছেন- 
  • সূর্য উদয়ের সময়, যতক্ষণ না সেটা পুরোপুরি উঁচু হয়ে যায়।
  • সূর্য মধ্যাকাশে অবস্থানের সময় থেকে নিয়ে সেটা পশ্চিম আকাশে ঢলে পড়া পর্যন্ত।
  • সূর্য যখন অস্ত যায়।"
[ সুবুলুস সালাম : ১/১১১, সহীহ মুসলিম : ১/৫৬৮]

সাহাবী আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, "আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ফজরের নামাজের পর থেকে সূর্যোদয় পর্যন্ত কোন নামাজ নেই, আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত কোন নামাজ নেই। "
                             [সহিহ মুসলিম : ৮২৭]


=========================================
Check us out, Follow us, & Like us over at:
Subscribe my channel: https://bit.ly/2kFnKOb
Website:https://urmiscreativity.blogspot.com/...
Facebook:https://www.facebook.com/Urmis-creati...
Contributor: https://shmilon.com
=========================================

Post a Comment

0 Comments