বিপদের মাধ্যমে আল্লাহ আমাদের পরীক্ষা করেন

বিপদের মাধ্যমে আল্লাহ আমাদের পরীক্ষা করেন

বিপদের সময় আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে। আল-কোরআনে আল্লাহ তায়ালা বলেন, "আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান-মাল ও ফল-ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও।" (সুরা বাকারা, আয়াত : ১৫৫)

আল্লাহ তায়ালার এই পরীক্ষার পরিধি মানুষের ঈমানের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। আল্লাহ তায়ালা কখনো কখনো অনেক কঠিন বিপদ দিয়েও আমাদের পরীক্ষা করেন। যার ঈমান যত মজবুত তার পরীক্ষাও তত বেশি হয়।
আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করুন -

রাসুল (সা.) বলেন, "আল্লাহ যে ব্যক্তির কল্যাণ কামনা করেন তাকে তিনি দুঃখকষ্টে পতিত করেন।" (বুখারি, হাদিস : ৫৬৪৫)

এই দুঃখ-কষ্টের সময় যারা আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রেখে ধৈর্যধারণ করে, আল্লাহ তাদের সওয়াবও অনেক বাড়িয়ে দেন।
আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে গেলাম। তখন তিনি জ্বরে ভুগছিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসুল! আপনি তো ভীষণ জ্বরে আক্রান্ত। তিনি বললেন, হ্যাঁ। তোমাদের দুই ব্যক্তি যতটুকু জ্বরে আক্রান্ত হয়, আমি একাই ততটুকু জ্বরে আক্রান্ত হই। আমি বললাম, এটা এজন্য যে, আপনার জন্য দ্বিগুণ সওয়াব। তিনি বললেন, হ্যাঁ তাই। কেননা যেকোনো মুসলিম দুঃখ-কষ্টে পতিত হয়, তা একটা কাঁটা কিংবা আরো ক্ষুদ্র কিছু হোক না কেন, এর মাধ্যমে আল্লাহ তার গুনাহগুলোকে মুছে দেন, যেমন গাছ থেকে তার পাতাগুলো ঝরে পড়ে (সুবহান আল্লাহ)। (বুখারি, হাদিস : ৫৬৪৮) 

তাই প্রতিটি মুমিনের উচিত দুঃখ-কষ্ট ও রোগ-ব্যাধিতে হতাশ না হয়ে মহান আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখা। তাঁর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন। আমিন।




=========================================
Check us out, Follow us, & Like us over at:
Subscribe my channel: https://bit.ly/2kFnKOb
Contributor: https://shmilon.com
=========================================

Post a Comment

0 Comments